ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-১২-০৪
  • ৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কাতার বিশ্বকাপে রোববার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ষোলর ম্যাচে আর্জেন্টিনাকে ২-১ গোলের জয় উপহার দেবার মূল কারিগর ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। মেসির দারুন এক গোলেই কাল প্রথমার্ধে লিড নিয়েছির আর্জেন্টিনা। এরপর পুরো ম্যাচেই মেসির দারুন পারফরমেন্সে আর্জেন্টিনা উজ্জীবিত খেলা দেখিয়েছে। 
স্বাভাবিক ভাবেই ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন মেসি। এনিয়ে বিশ^কাপে আটবার ম্যাচ সেরার পুরস্কার জয় করলেন মেসি। এর মাধ্যমে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার। এই তালিকায় তৃতীয় স্থানে থাকা সাবেক ডাচ ফুটবলার আরিয়েন রবেন বিশ্বকাপে ছয়বার ম্যাচ সেরা পুরস্কার পেয়েছিলেন। 
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ষোলর ম্যাচে গোল করে এবারের আসরে তৃতীয় গোল করলেন মেসি। সব মিলিয়ে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা ৯টি। এখানেও মেসি রোনাল্ডোকে এক গোল পিছনে ফেলেছেন। 
কাতার বিশ^কাপে সর্বোচ্চ গোলদাতা হিসেবে গোল্ডেন বুট এ্যাওয়ার্ড প্রাপ্তির দৌঁড়ে এখন মেসি এগিয়ে আছেন। সমান তিনটি করে গোল করে এই তালিকায় মেসির সাথে সমান তালে লড়াই করে যাচ্ছেন ইংল্যান্ডের মার্কোস রাশফোর্ড, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে, নেদার‌্যলান্ডের কোডি গাকপো। ইকুয়েডরের অধিনায়ক এনার ভ্যালেন্সিয়াও তিন গোল করেছেন। কিন্তু তার দল ইতোমধ্যেই বিদায় নেয়ায় এই সংখ্যা আর বাড়ানোর কোন উপায় নেই। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat