ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১২-০২
  • ৩৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাগুরা জেলায় আজ দনব্যাপী খুলনা বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার দুপুর ১১টায় স্থানীয় নোমানী ময়দানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচি উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহ্হাব।
মাগুরা জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফ্জ্জুামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আজম প্রমুখ।
যুব রেড ক্রিসেন্টদের রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে আছাদুজ্জামান মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনাসভা শেষে খুলনা বিভাগের ১০টি জেলার ১২টি ইউনিটের ছয়শ’ জন যুব রেড ক্রিসেন্ট সদস্যকে নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
এ সময় ইন্টারন্যাশনাল ফেডারেশ অব রেডক্রস ও রেডক্রিসেন্ট সোসাইটির গর্ভানিং বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহ্হাবকে যুব সমাবেশ থেকে সম্মাননা দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat