ব্রেকিং নিউজ :
রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: অ্যাটর্নি জেনারেল পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ জবিতে ক্যারিয়ার পরিকল্পনা ও জেন্ডার সচেতনতা বিষয়ক সেমিনার হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ইতালির সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণ প্রজন্মকে ভূ-রাজনীতি ও পরিবেশের সংকটের যোগসূত্র বুঝতে হবে: তথ্যমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১২-০১
  • ২৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক অপশক্তির কাছে হার মানবে না।
তিনি বলেন, দেশের সকল ধর্মের মানুষ সমান ধর্মীয় স্বাধীনতা ভোগ করছে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে উন্নয়নের সমান সুফল পাচ্ছে।
মন্ত্রী আরো বলেন, আমরা সকলে মিলে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। এই দেশ আমাদের সকলের। ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য নিরাপদ আবাসভূমি হলো বাংলাদেশ।
গোলাম দস্তগীর গাজী আজ দুপুরে রাজধানীর আইইবি অডিটোরিয়ামে হাক্কানী আঞ্জুমানের উদ্যোগে আয়োজিত ২৬তম বিশ্বজনীন প্রার্থনা সভায় একথা বলেন। 
গোলাম দস্তগীর গাজী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে সব ধর্মের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণে আমরা অর্জন করেছি একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র স্বাধীন বাংলাদেশ। 
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল আমাদের মাতৃভূমি মুসলমান, হিন্দু ও বৌদ্ধ ও খ্রিস্টান সকলে মিলে একটি উন্নত, শান্তিময় ও অসাম্প্রদায়িক দেশ হবে। 
তিনি বলেন, প্রকৃত ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন মানুষেরা যে ধর্মের অনুসারী হোক না কেন, তারা হলো সার্বজনীন, উদার ও অসাম্প্রদায়িক। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পারস্পরিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল ও সহমর্মিতা অত্যন্ত  জরুরি। 
হাক্কানী আঞ্জুমান আয়োজিত ২৬তম বিশ্বজনীন প্রার্থনা সভার সার্বিক সাফলতা কামনা করেন মন্ত্রী ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat