ব্রেকিং নিউজ :
রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: অ্যাটর্নি জেনারেল পরিবেশ মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ জবিতে ক্যারিয়ার পরিকল্পনা ও জেন্ডার সচেতনতা বিষয়ক সেমিনার হাসিনা ও কামালকে ফেরত চায় বাংলাদেশ ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় ইতালির সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তরুণ প্রজন্মকে ভূ-রাজনীতি ও পরিবেশের সংকটের যোগসূত্র বুঝতে হবে: তথ্যমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-৩০
  • ৩৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তাঁরা যুক্তরাজ্য-বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সংসদীয় কূটনীতি, বাংলাদেশের চলমান উন্নয়ন, সংসদীয় মৈত্রী গ্রুপ, দ’ুদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। 
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্ব ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের কারণে বাংলাদেশের সকল শ্রেণী-পেশার মানুষের দৈনন্দিন জীবনযাপন সুরক্ষিত হয়েছে। সমাজের অনগ্রসর মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যে ভর্তুকি প্রদানসহ নানামুখী কার্যক্রম সরকার বাস্তবায়ন করে চলেছে। সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূরীকরণে সরকার বদ্ধপরিকর। 
২০২৩ সালে বাংলাদেশ জাতীয় সংসদের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছে উল্লেখ করে স্পিকার বলেন, সংসদীয় মৈত্রী  গ্রুপের মাধ্যমে দ’ুদেশের সংসদের মধ্যে সম্পর্ক উন্নয়ন করা যেতে পারে। বাংলাদেশের জনগনের জন্য যুক্তরাজ্যের ভিসা দিল্লী থেকে ইস্যু হয়, যা পূর্বে ঢাকা থেকে ইস্যু  হতো। স্পিকার এবিষয়ে হাইকমিশনারের সহযোগিতা কামনা করলে তিনি এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও সংসদীয় গনতন্ত্রের প্রশংসা করে হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, বাংলাদেশ যুক্তরাজ্যের অকৃত্রিম বন্ধু। পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat