ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-১১-২৭
  • ৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আজ জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে অনুদানের চেক বিতরণ করেছেন।
বান্দরবানে বৌদ্ধ ধর্মালম্বীদের প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবরদান উৎসব উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অনুদানের চেক জেলার বিভিন্ন বৌদ্ধ বিহারে হস্তান্তর করা হয়েছে।
রোববার সকালে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বান্দরবান জেলার আয়োজনে পার্বত্যমন্ত্রীর বান্দরবানস্থ কার্যালয়ে বীর বাহাদুর উশৈসিং এই চেক বিতরণ করেন।
এ সময় ৮৫টি বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের হাতে সর্র্বমোট ১৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বান্দরবান জেলার ট্রাস্টি হ্লাথোয়াই হ্রী মারমা, থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লা মং মার্মা, রোয়াংছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আথুই মং মারমা, বান্দরবান সদরের কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা, আলীকদম হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উইচারা মহাথের, লামা বড়পাড়া বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত সুরিয়া মহাথের, জীনামেজু অনাথ আশ্রমের পরিচালক ভদন্ত নন্দমালা থেরসহ বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ, সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat