ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১১-০৬
  • ৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদের গত ৪ নভেম্বর বালুভর্তি বোট ও স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিখোঁজ দুই কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
দুই বোটের সংঘর্ষে ঘটনায় পানিতে তলিয়ে যাওয়ার ৩৬ ঘন্টা পর শনিবার মধ্যরাতে নিখোঁজ কলেজ শিক্ষার্থী রিটন চাকমার লাশ জেলেদের জালের সাথে উঠে আসে এবং ৪০ ঘন্টা পর কাট্টলী বিল থেকে আরেক কলেজ শিক্ষার্থী এলিনা চাকমার লাশ আজ সকালে ভাসমান অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করা হয়।
এ বিষয়ে লংগদু উপজেলা থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানান, শনিবার মধ্য রাত ২ টার দিকে কাপ্তাই হ্রদে জেলেরা জাল টানার পর জালের সাথে উঠে আসে নিখোঁজ শিক্ষার্থী রিটন চাকমার লাশ। পরে জেলেরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানার পুলিশের সদস্যরা লাশটি উদ্ধার করে।
অন্যদিকে ৪০ ঘন্টা পর আজ রোববার ভোরে কাট্টলী বিল এলাকা থেকে নিখোঁজ শিক্ষার্থী এলিনা চাকমার লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও থানার পুলিশের সদস্যরা লাশটি উদ্ধার করে।
উল্লেখ্য গত ৪ নভেম্বর লংগদু উপজেলার কাট্টলী বিল এলাকায় বালু বোঝায় ট্রাকের সাথে স্প্রিড বোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ২ জন কলেজ শিক্ষার্থী কাপ্তাই হ্রদে তলিয়ে যায় এবং এ ঘটনায় আরো ৭ জন আহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat