ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১১-০৬
  • ৫১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রিটেনে আগামী মে মাসে রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক উপলক্ষে সরকারি ছুটি পালিত হবে।
চার্লসের মা রাণী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর আট মাস পর এ রাজ্যাভিষেক অনুষ্ঠিত হচ্ছে।
ডাউনিং স্ট্রিটের এক বিবৃতিতে বলা হয়েছে, ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অনুষ্ঠানের দুদিন পর ৮ মে সরকারি ছুটি পালিত হবে।
সরকার থেকে বলা হয়েছে, ১৯৫৩ সালে রাণী দ্বিতীয় এলিজাবেথের রাজ্যাভিষেকের মতো রাজকীয় এই অনুষ্ঠানটি সারা দেশের পরিবার ও সম্প্রদায়ের জন্যে এক হয়ে উপযাপনের একটি সুযোগ।
ব্রিটেনের গত নয়শ বছরের প্রথা অনুযায়ী লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে রাজা তৃতীয় চার্লসের (৭৩) মাথায় আনুষ্ঠানিকভাবে মুকুট পরিয়ে দেয়া হবে।
চার্লসের স্ত্রী ক্যামিলাকেও (৭৫) সেদিন মুকুট পরানো হবে।
গত আট সেপ্টেম্বর রাণীর মৃত্যুর পরপরই চার্লসকে রাজা ঘোষণা করা হয়। অষ্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ডসহ ১৪টি কমনওয়েলথভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানের দায়িত¦ও তিনি নেন।
রাণী ৯৬ বছর বয়সে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান। তিনি রেকর্ড ৭০ বছর ধরে সিংহাসনে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat