ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১১-০২
  • ৫৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বামীর উপহার স্বাভাবিকভাবেই এর আগেও পেয়েছেন অনেক। কিন্তু এবারের উপহারটি বিশেষভাবেই পাবলিকলী প্রকাশ করলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কোনও অনুষ্ঠানে হোক বা সিনেমার প্রচারে, লোকজনের সমাগমের মধ্যে ঐশ্বরিয়া রাই বচ্চন উপস্থিত থাকা মানেই সকলের নজর তার দিকে। সেই সঙ্গে নজর কাড়তেই তার হাতের হিরের আংটিও।
খোদ অভিষেক বচ্চন তাকে উপহার দিয়েছেন যে! বিয়ের সময় এই আংটি ঐশ্বরিয়াকে উপহার দিয়েছিলেন অভিনেতা। বচ্চন-পুত্রবধূ যখনই সুযোগ পান, এই আংটি পরেন।
সংবাদ সংস্থা সূত্রের খবর, ৫৩ ক্যারাট হিরে দিয়ে বানানো হয়েছে এই আংটি। এর দাম শুনলেও চমকে যেতে হয়। সংবাদ সংস্থা জানাচ্ছে, এই আংটির দাম ৫০ লক্ষ টাকা।
অর্ধকোটি টাকা মূল্যের এই আংটিতে ঐশ্বরিয়াকে প্রায়ই মজে থাকতে দেখা যায়। এই নিয়ে কটাক্ষের শিকারও হয়েছেন তিনি।
অনেকে বলেন, অভিনেত্রী নাকি লোক দেখানোর জন্যই এই বহুমূল্য আংটি পরে থাকেন। যে জায়গায় বেশি লোকজন জড়ো হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক সেই জায়গাতেই তাঁর হাতে এই আংটি দেখা যায়। যদিও এই প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।
কানাঘুষো শোনা যায়, পুত্রবধূ হিসাবে ঐশ্বরিয়াকে পছন্দ ছিল না জয়ার। অভিষেক বচ্চনের জীবনসঙ্গিনী হিসাবে রানী মুখার্জীকে পছন্দ করেছিলেন অমিতাভ-জায়া। গুঞ্জন রটে, প্রাক্তন ভারতসুন্দরী ঐশ্বরিয়ার জনপ্রিয়তা অভিষেকের চেয়ে বেশি বলেই নাকি রাজি হননি জয়া। তবু ঐশ্বরিয়া-অভিষেকের ভালোবাসার কাছে পিছু হটতে বাধ্য হয় পারিবারিক মত। তার মাসুল অবশ্য দিতে হয়েছিল ঐশ্বরিয়াকে। অনেকে মনে করেন, বিয়ের পরে তার কেরিয়ারে দীর্ঘ বিরতিই এর প্রমাণ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat