ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১১-০২
  • ৭২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো ল্যাসো উপকূলীয় দুই প্রদেশ গুয়াস ও এসমেরালদাসেতে জরুরি অবস্থা এবং রাত্রিকালিন কারফিউ জারি করেছেন।
মঙ্গলবার সংঘবদ্ধ অপরাধী চক্রের হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত, আরো কয়েকজন আহত এবং কারা রক্ষীদের জিম্মি করে আটকের পর দেশটির প্রেসিডেন্ট জরুরি অবস্থা জারি করেন।
কর্মকর্তারা বলছেন, গুয়ান-১ কারাগার থেকে বন্দী স্থানান্তরের প্রতিক্রিয়ায় অপরাধী চক্র বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশ ও তেলের স্থাপনায় নয় দফা হামলা চালিয়েছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী গুয়াকিলে অবস্থিত গুয়ান কারাগারে একের পর এক গণহত্যায় ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৪শ’ বন্দী প্রাণ হারিয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান জাপাতা সাংবাদিকদের বলেছেন, আমরা গুয়াকিল এবং উত্তর-পশ্চিমাঞ্চলীয় এসমেরালদাসেদেতে সংঘবদ্ধ অপরাধের জবাব দিয়েছি।
সাম্প্রতিক বছরগুলোতে ইকুয়েডরকে ড্রাগ ট্রানজিটের অন্যতম রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে। ইউরোপ ও আমেরিকাই এ সব ড্রাগের মূল গন্তব্য।
দেশটিতে খুনের হারও দ্বিগুণ হয়েছে। এক লাখ লোকের বিপরীতে ২০২১ সালে যেখানে খুনের হার ছিল ১৪ শতাংশ সেখানে চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দাঁড়িয়েছে ১৮ শতাংশে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২০২১ সালে ২১০ টন মাদক আটক করেছে। এর অধিকাংশই কোকেন। চলতি বছর এ পর্যন্ত মাদক আটকের পরিমাণ ১৬০ টন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat