ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১০-২৬
  • ৪০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চিনির মূল্য স্থিতিশীল করার লক্ষ্যে সরকারি বিপনন সংস্থা টিসিবির পাশাপাশি চিনি উৎপাদন ও রিফাইনারি প্রতিষ্ঠান দেশবন্ধু, সিটি ও মেঘনা গ্রুপ আজ থেকে রাজধানীর জনবহুল ও গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় ৯৫ টাকা দরে চিনি বিক্রি শুরু করেছে।
এসব শিল্পগ্রুপের পক্ষ থেকে রাজধানীর মতিঝিল, জিরোপয়েন্ট, সচিবালয়, নিউমার্কেট, আজিমপুর ও কারওয়ানবাজারসহ আরও কয়েকটি এলাকায় ট্রাকে চিনি বিক্রি করতে দেখা গেছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অনুরোধের প্রেক্ষিতে তারা খুচরা পর্যায়ে চিনি বিক্রি শুরু করেছে।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ‘মিল থেকে খুচরা পর্যায়ে চিনি পৌঁছাতে কয়েক দফা হাত বদল হয়। এতে অনেক সময় দামে কারসাজি হওয়ার আশঙ্কা থেকে যায়। সেকারণে এসব শিল্পগ্রুপকে সরাসরি ট্রাকে চিনি বিক্রির অনুরোধ করেছি। তারা আজ থেকে চিনি বিক্রি শুরু করলো।’
তিনি জানান, চিনির বিক্রয় কার্যক্রম দেখতে তিনি রাজধানীর কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন। সেখানে সাধারণ মানুষকে চিনি কিনতে দেখেছেন। বাজার স্থিতিশীল হওয়ার আগ পর্যন্ত এই কার্যক্রম চলবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, গত সোমবার থেকে টিসিবি ৫৫ টাকা কেজি দরে সারাদেশে চিনি বিক্রি করছে। উল্লেখ্য, চিনির বাজার স্থিতিশীল করার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গত সোমবার বাজার সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করে। সেখানে মিলমালিকদের প্রতিনিধিরা আশ্বাস দেন, তারা দ্রুত বাজারে চিনির সরবরাহ বাড়বে। তাতে চিনির বাজারের অস্থিরতা কেটে যাবে। এরই অংশ হিসেবে আজ থেকে দেশবন্ধু, সিটি ও মেঘনা গ্রুপ ট্রাকে চিনি বিক্রি শুরু করলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat