ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১০-২৬
  • ৪২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হাইতিতে কলেরা দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। মাত্র কয়েকদিনে কলেরা রোগীর সংখ্যা দ্বিগুণ হয়ে প্রায় দুই হাজারে দাঁড়িয়েছে। মারা গেছে অন্তত ৪১ জন।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এ খবর জানিয়েছে।
হাইতিতে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী উলরিকা রিচার্ডসন বলেছেন, কয়েকদিন ধরে কলেরা রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছিল। কিন্তু এখন তা দ্রুত বাড়ছে। সুতরাং পরিস্থিতি অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। 
তিনি আরো বলেন, কলেরা প্রাণঘাতি হলেও এটি প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য। তবে কলেরা ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে গতি একটি বিষয় হয়ে দাঁড়ায়।
এদিকে হাইতির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবরের ১৯ থেকে ২৩ তারিখের মধ্যে কলেরা রোগীর সংখ্যা ৯৬৪ থেকে বেড়ে এক হাজার ৯৭২ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা ৩৩ থেকে বেড়ে হয়েছে ৪১।
জাতিসংঘ মুখপাত্র স্টিফেন দুজারেক বলেছেন, ইউনিসেফের তথ্য মতে আক্রান্তদের প্রায় অর্ধেক ১৪ বছরের কম বয়সী শিশু। 
হাইতি সরকার স্বাস্থ্য ও নিরাপত্তা সংকটের করুন পরিস্থিতি মোকাবেলায় সহায়তার জন্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
এ প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের অনুরোধে নিরাপত্তা পরিষদ আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে আন্তর্জাতিক বাহিনী পাঠানোর কথা বিবেচনা করছে।
উল্লেখ্য, দেশটিতে ২০১০ সালে ছড়িয়ে পড়া ভয়াবহ কলেরায় ১০ হাজারেরও বেশি লোক মারা গেছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat