ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১০-২৪
  • ৩৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ২ জন মারা গেছে। আগের দিন এই ভাইরাসে ১ জন মারা যায়। করোনায় এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪১৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ২১ শতাংশ। সোমবার করোনা শনাক্তের হার ছিল ৪ দশমিক ৪৪ শতাংশ। আজ বেড়ে হয়েছে ৪ দশমিক ৬৫ শতাংশ।
আজ ৪ হাজার ৪৫৪ জনের নমুনায় নতুন করে ২০৭ জন করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ১৩৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৩৯ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৭৮ হাজার ৬৯৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৪ হাজার ৯৪৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ।
করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩৯০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৭৮ হাজার ৩০৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৫ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ২৪ শতাংশ।
এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৪৮৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৪৪ জন। শনাক্তের হার ৪ দশমিক ১৩ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৩ দশমিক ৯৩ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat