ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১০-২১
  • ৪৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁও জেলায় নসিমনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী যুবক নিহত হয়েছেন। বালিয়াডাঙ্গী উপজেলার কালমেঘ বারঢালি এলাকায় ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার বরুনাগাঁও এলাকার উসমান আলীর ছেলে সহিদুল ইসলাম (২৫) ও একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. পায়েল (২৩)।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে বালিয়াডাঙ্গী থেকে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিলেন সহিদুল ও পায়েল। পথে কালমেঘ বারঢালি এলাকায় বিপরীত দিক থেকে আসা বাঁশ বোঝাই একটি নসিমনের ধাক্কায় ঘটনাস্থলেই তারা মারা যান।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম আজ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় একটি অপমৃত্যুও মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat