ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১০-২০
  • ৪৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডাক ও টেলিযোগযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ইন্টারনেট ও টেলিযোগাযোগ খাতের বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রতিনিয়ত প্রযুক্তির পরিবর্তন। এ খাতের সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে এসএমপিসহ সময়োপযোগী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হচ্ছে। আর ডিজিটাল বাংলাদেশের জন্য ডিজিটাল প্রযুক্তির টেকসই মহাসড়ক নির্মাণে সরকার সম্ভাব্য সব কিছু করতে বদ্ধপরিকর।
মালয়েশিয়া ভিত্তিক ই-ডটকো গ্রুপের সিইও মোহাম্মদ আদলান আহমদ আজ বৃহস্পতিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর সাথে সচিবালয়ে সাক্ষাতকালে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তাঁরা মোবাইল টাওয়ার সম্প্রসারণসহ টেলিযোযোগ খাতের অবকাঠামো সংক্রান্ত বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় ইন্টারনেটসহ দেশের টেলিযোগাযোগ খাতের টেকসই অবকাঠামো গড়ে তুলতে সরকার যুগান্তকারি কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে উল্লেখ করে বলেন, টেলিযোগাযোগ খাত বিনিয়োগের জন্য একটি অত্যন্ত লাভজনক খাত। বিনিয়োগের এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশে টেলিযোগাযোগ খাতের অবকাঠামো গড়ে তুলতে ই-ডটকো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মন্ত্রী আরও আশাবাদ ব্যক্ত করেন, ভ্রাতৃপ্রতীম মালয়েশিয়ার মালিকানাধীন কোম্পানি ই-ডটকো মোবাইল টাওয়ার নির্মাণের পাশাপাশি টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণে অতীতের মতো আগামী দিনগুলোতেও ভূমিকা রাখবে। এ ব্যাপারে সম্ভাব্য সব ধরণের সহযোগিতা প্রদানে মন্ত্রী আদলান আহমদকে আশ্বস্ত করেন। 
মোহাম্মদ আদলান আহমদ বাংলাদেশে তার কোম্পানি মোবাইল টাওয়ার নির্মাণসহ টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণে ভূমিকা রাখবে বলে দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন। তিনি বাংলাদেশে ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণে সরকারের গৃহীত কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat