ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১০-২০
  • ৩২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ-হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মান্দায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার খুদিয়াডাঙ্গা গ্রামের মামুনুর রশীদ, মদনচক গ্রামের আব্দুস সালাম ও আলমগীর মণ্ডল, বড়পই উত্তরপাড়া গ্রামের বাবুল আক্তার মণ্ডল, কোঁচড়া মধ্যপাড়া গ্রামের সিদ্দিক মোল্লা, শ্রীরামপুর গ্রামের হেলাল উদ্দিন, ভারশোঁ গ্রামের এরশাদ আলী, দেলুয়াবাড়ি গ্রামের আহসান হাবীব ও তার স্ত্রী সাথী আক্তার, গনেশপুর গ্রামের সৈকত আলী, সাজেদুল ইসলাম, আবু হাসান ও দেলোয়ার হোসেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিপিএম জানান, এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পরোয়ানাভূক্ত ছয়জনসহ ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের আজ বৃহস্পতিবার নওগাঁ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat