ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৮-০৪-১১
  • ৯৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক:- আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের বৌফারিক বিমানঘাঁটির কাছে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা ২০০ অতিক্রম করতে পারে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি, আল জাজিরা। আলজেরিয়া রাষ্ট্রীয় বেতার জানায়, বুধবার সকালে ইলিয়াসিন ইল-৭৮ নামের সামরিক বিমানটি ওড়ার কিছুক্ষণ পরই দুর্ঘটনার কবলে পড়ে। এই সময় বিমানে ২০০ জনের মত সেনা সদস্য ছিলেন। আলজেরিয়া টোয়েন্টিফোর নামে একটি স্থানীয় অনলাইন গণমাধ্যম জানায়, সামরিক বিমানটি আলজেরিয়ার পশ্চিমাঞ্চলের শহর বেচারে উদ্দেশে রওয়ানা হয়েছিল। টেলিভিশন চ্যানেলগুলো জানায়, ঘটনাস্থলে ১৪টি অ্যাম্বুলেন্স কাজ করছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হচ্ছে। বিমান বিধ্বস্ত এলাকা থেকে ব্যাপক ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। আলজেরিয়ার সেনাপ্রধান ঘটনাস্থলে তদন্ত দল পাঠিয়েছেন। তিনি নিজে বিমান দুর্ঘটনার স্থানে যাবেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে। চার বছর আগে আলজেরিয়ার একটি সামরিক বিমান সেনা ও তাদের পরিবার সদস্যদের বহনকারী একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এতে ৭৭ জন নিহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat