ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১০-০৫
  • ৩৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসচাপায় যুবলীগ নেতা ফারুক নিহতের ঘটনায় গ্রেফতারকৃত চালক রাজিব চন্দ্র সরকারকে (২৫) কারাগারে পাঠানো হয়েছে। 
বুধবার তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরআগে মঙ্গলবার রাজিবকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
গত ২৯ সেপ্টেম্বর ফারুক ব্যবসায়ি কাজের জন্য নিজ বাসা থেকে মতিঝিল যাচ্ছিলেন। তিনি যাত্রাবাড়ীর মাতুয়াইল হাশেম রোড়ের মাথায় মহাসড়ক এলাকায় রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এমন সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিলাস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফারুককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
পরে বিলাস পরিবহনের চালকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করা হয়।  
নিহত ফারুক লক্ষীপুর রামগতী উপজেলার পূর্ব চরসিদা গ্রামের মোহাম্মদ উল্লাহ মাস্টারের ছেলে। তিনি স্বপরিবারে মাতুয়াইল ইসলাম নগর এলাকায় থাকতেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat