ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৮-২০
  • ৪৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলা সদরে আজ ব্রয়লার মুরগী ও ডিমের মূল্য তালিকা দেখাতে না পারায় এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করার দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে নয়হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ শনিবার দুপুর একটায় জেলা সদরের রাজাবাজার, ৩ নং রেলগেইট, ফতেহ আলী বাজারে ব্রয়লার মুরগী ও ডিমের দোকানে অভিযানকালে এ জরিমানা করেন জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম।
সহকারী পরিচালক ইফতেখারুল আলম জানান, ডিম ও ব্রয়লার মুরগীর মূল্য তালিকা প্রদর্শন করতে না পারা এবং ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ না করার দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট সাড়ে নয়হাজার টাকা নগদ অর্থদন্ড প্রদান করা হয়।
অভিযানকালে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat