ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৮-১৮
  • ৫৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের কয়েকশ’ পরিবার বৃহস্পতিবার বাধ্য হয়ে তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে চলে গেছে। বন্যার কারণে তিনটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণার পর তারা চলে যান। খবর এএফপি’র।
গ্রীস্মমন্ডলীয় ঝড়ের প্রভাবে এ দ্বীপের বিভিন্ন এলাকায় ৩০ সেন্টিমিটারের (১১ইঞ্চি) বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরফলে  অনেক নদীর তীর ভেঙ্গে যাওয়ায় ব্যাপক বন্যা দেখা দিয়েছে। এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বহু গাছপালা উপড়ে পড়েছে এবং রাস্তা-ঘাট পানিতে তলিয়ে গেছে।
নিউজিল্যান্ডের পশ্চিম উপকূলীয় বুলারে এবং নেলসনে বুধবার জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সেখানে মাত্র ১৫ ঘণ্টায় এক মাসের সমান বৃষ্টিপাত হওয়ায় ২৩৩ পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
নগরীর মেয়র রাশেল রীজ সেখানের এমন আকস্মিক বন্যাকে বিগত একশ’ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হিসেবে অভিহিত করেন। এদিকে সেনা সদস্যসহ অনুসন্ধান ও উদ্ধার দল বন্যায় তলিয়ে যাওয়া বিভিন্ন রাস্তায় সহায়তা করছে।
বন্যার কারণে নর্দমার কিছু লাইন ভেঙ্গে যাওয়ায় পানি দূষিত হয়ে পড়েছে বলে তিনি স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে দেন।
নেলসনের বাসিন্দা স্যাম লগ্রুতা জানান, পরিস্থিতি এতই ‘ভীতিকর’ ছিল যে, পুলিশ তাকে মাত্র ৫ মিনিটের মধ্যে বাসা ত্যাগ করতে বলে।
সাউথ আইল্যান্ডের পশ্চিম উপকূল বরাবর বসবাস করা আরও ১৬০ পরিবারকে সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।
এদিকে বিগত কয়েক বছর ধরেই বুলারে বারবার বন্যায় আঘাত হানতে দেখা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat