ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৭-৩১
  • ৪৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত ও ৮ জন আহত হয়েছেন।
আজ রোববার দুপুর ২টার দিকে রাজধানীর মিরপুর বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, পঙ্গু হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতরা হলেন, রবিউল ইসলাম রুবেল (৪৫) ও জুবায়ের।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিকেল ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় রবিউল ইসলাম রুবেল মারা যান। তার বাড়ি কুষ্টিয়া জেলায়। তিনি মিরপুর ১৪ নম্বরে থাকতেন ।
আহত অবস্থায় জুবায়েরকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন । জুবায়েরের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে। এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে।
শাহ আলী থানার ওসি আমিনুল ইসলাম এ খবর নিশ্চিত করে বলেন, দুপুর ২টার দিকে মিরপুর বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় কিরণমালা পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সঙ্গে একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনার চালকসহ মোট ১০ জন আহত হন। তাদের রাজধানীর পঙ্গু হাসপাতাল, সোহরাওয়ার্দী হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোহরাওয়ার্দী হাসপাতালে আহত জুবায়ের মারা গেছেন। রুবেল মারা যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
মিরপুর ট্রাফিক বিভাগের পল্লবী জোনের বেড়িবাঁধ এলাকার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বিশ্বজিৎ জানান, বাসটি ওভারটেক করতে গিয়ে সামনে থেকে আসা লেগুনাকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat