ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-০৭-২৯
  • ৫৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে পদকের লড়াই শুরু হয়েছে আজ শুক্রবার থেকে। প্রথম দিনে আজ বাংলাদেশকে জয়ের স্বস্তি এনে দিয়েছে টেবিল টেনিস (টিটি) দল। ছেলেদের দলগত প্রতিযোগিতার প্রথম ম্যাচে বাংলাদেশকে জয় এনে দেন হৃদয়-রামহীম জুটি।  এনইসি হলে ডাবলসের প্রথম ম্যাচে তারা ৩-০ সেটে  ফিজিকে  পরাজিত করেন । হৃদয়-রামহিম ১১-৭, ১১-৫, ১১-৪ গেমে জয় লাভ করেন।
দ্বিতীয় ম্যাচে সিঙ্গেলসে বাংলাদেশের রিফাত মাহমুদ সাব্বির একই ব্যবধানে জয় তুলে নেন। তৃতীয় ম্যাচে হৃদয়ের জয় তুলে নেন। 
এরপর  আজ স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পরের ম্যাচে গায়ানাকে হারাতে পারলেই কোয়ার্টার ফাইনালে উঠে যাবে বাংলাদেশ দল। 
ক্রীড়া প্রতিমন্ত্রী  জাহিদ আহসান রাসেল উপস্থিত তেকে খেলা  উপভোগ করেন  খেলোয়াড়দের  সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ।
এদিকে জিমন্যাস্টিকসে আশার আলো দেখিয়েছেন আলী কাদের হক। নিউজিল্যান্ড প্রবাসী এই জিমন্যাস্ট বাছাই পর্বে নিজের বিভাগে ১৩.৭ স্কোর তুলেছেন। সর্বোচ্চ যেখানে ১৪। মূল পর্বে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে তার। 
 অপর দুই প্রতিযোগী সাইদ আহমেদ রাফি ও শিশির আহমেদ প্রত্যাশা পূরণ করতে পারেননি।
জিমন্যাস্টিকস  কর্মকর্তা হাবিবুর রহমান জামিল  জানিয়েছেন, জিমন্যাস্টিকসে  বাছাই পর্বে সবগুলো দলকে তিনটি সাব ডিভিশনে ভাগ করা হয়েছে। বাংলাদেশ রয়েছে ১ নম্বর সাব ডিভিশনে। আলী কাদের লড়েছেন ভোল্ট ও ফ্লোর ইভেন্টে। যেখানে ভোল্টে দ্বিতীয়, ফ্লোরে তৃতীয় হয়েছেন তিনি। 
আজ দিনভর বাকি দুটি সাব ডিভিশনের খেলা হবে। যেখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ডের মতো দল আছে। সব মিলিয়ে হবে সেরা আট। যারা মূল পর্বে খেলবে। 
আলী কাদের সেরা আটে খেলবে এমনটাই আশা বাংলাদেশের। জামিল বলেন, ‘আমাদের টার্গেট ছিল সেরাটা দেয়া। আশা করছি ভালো কিছু হবে। সেরা আটে যাওয়ার জন্য আলী কাদেরের সম্ভাবনা আছে। এখানে সবারই মূল লক্ষ্য সেরা আটে যাওয়া।’
এদিকে সাঁতারের পুল থেকে অবশ্য আজ ভালো খবর আসেনি। স্যান্ডওয়েলের অ্যাকুয়াটিক সেন্টারে ৫০ মিটার বাটার ফ্লাই ইভেন্টে চার নম্বর হিটে বাংলাদেশের সাতাঁরু মাহমুদুন নবী নাহিদ আটজনের মধ্যে হয়েছেন অষ্টম। হিটেই বাদ পড়া বাংলাদেশের এ সাতাঁরু ১০০ মিটার বাটারফ্লাইয়ে পুলে নামবেন ১ আগস্ট। মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে দুই নম্বর  হিটে নামা মরিয়ম আক্তার নিজের হিটে সাত জনের মধ্যে পঞ্চম হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat