ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০১৮-০৪-১১
  • ৮২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- প্রশাসনে চার অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। তাদের সচিব হিসেবে পদোন্নতির সারসংক্ষেপে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার এই চার কর্মকর্তাকে সচিব হিসেবে পদোন্নতি ও পদায়নের সারসংক্ষেপে প্রধানমন্ত্রী ইতোমধ্যে সই করেছেন। যেকোনো সময় প্রজ্ঞাপন জারি করা হবে। নিয়মানুযায়ী প্রথমে তাদের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্ব দেয়া হবে। সচিব হিসেবে পদোন্নতি পাওয়া চার কর্মকর্তার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মুহিবুল হককে সিভিল অ্যাভিয়েশন বিভাগের ভারপ্রাপ্ত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আকরাম আল হোসেনকে বিপিসি এর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত সচিব), পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) কামাল উদ্দিন তালুকদারকে প্লানিং একাডেমির ডিজি (ভারপ্রাপ্ত সচিব) এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোশাররফ হোসেনকে বিসিএস অ্যাডমিন অ্যাকাডেমির রেক্টর (ভারপ্রাপ্ত সচিব) করা হয়েছে। তারা সবাই বিসিএস ৮৫ব্যাচের কর্মকর্তা। এছাড়া সিভিল অ্যাভিয়েশনের সচিব গোলাম ফারুককে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এবং বিপিসি এর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীমকে জ্বালানি বিভাগের সচিব হিসিবে বদলির সারসংক্ষেপেও সই করেছেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat