ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৭-২০
  • ৬০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুজিব জন্মশত বর্ষ উপলক্ষে জেলায় ৫৭০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমির মালিকানাসহ গৃহ পেতে যাচ্ছেন। জেলার সাতটি উপজেলা প্রশাসন এসব গৃহ নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছে। আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব গৃহ হস্তান্তর করবেন।
আজ বুধবার সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  আয়োজিত এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য উপস্থাপন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশরাফুল ইসলাম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার।
প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলার গরীব নিরন্ন মানুষের মুখে হাসি ফোটাবার।  বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষে ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ লক্ষ্য পূরণে কাজ শুরু করেন। এ লক্ষ্য পূরণে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে দুই শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হচ্ছে।
জেলা প্রশাসক জানান, নাটোর জেলায় প্রথম ও দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে মোট দুই হাজার ৯৩৩টি গৃহ হস্তান্তর করা হয়েছে। জেলায় সর্বশেষ জরিপ অনুসারে ‘ক’ শ্রেণীর মোট গৃহহীন পরিবারের সংখ্যা  চার হাজার ৫১১। এরমধ্যে মোট তিন হাজার ৫০৩ পরিবারের জন্যে গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ৯৯২ পরিবারের গৃহ নির্মাণে ইতোমধ্যে খাস জমির সংস্থান করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এসব গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat