ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৭-১৬
  • ৬৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পবিত্র হজ পালন শেষে ১২টি ফিরতি হজ ফ্লাইটে ৪ হাজার ৩৩২ জন হাজী দেশে ফিরেছেন।আজ হজ বুলেটিনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের ৫টি ও সৌদি এয়ারলাইন্সের ৬টি এবং এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১টি বিমানে শুক্রবার রাত ২টা পর্যন্ত এসব হজ যাত্রীরা দেশে ফিরেছেন।
বাংলাদেশ হজ অফিস মক্কায় ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতিউল ইসলামের সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা বিষয়ক প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে হাজীদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনের বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আগামী ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশের হাজীদের হজ ফ্লাইট পরিচালিত হবে। গত ১৪ জুলাই ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে।
চলতি বছর ১৬৫টি হজ ফ্লাইটে বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। এর মধ্যে বাংলাদেশ বিমানের ৮৭টি ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩জন, সৌদি এয়ারলাইন্সের ৬৪টি ফ্লাইটে ২৩ হাজার ৯১৯ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৪ টি ফ্লাইটে ৫ হাজার ৮৬৪জন হজ যাত্রী সৌদি আরব গিয়েছেন। সৌদি আরবে বাংলাদেশের চিকিৎসা কেন্দ্র হতে ২৪ হাজার ৪১২ জন হজযাত্রীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সৌদি আরবে এ পর্যন্ত বাংলাদেশের ৬ জন নারীসহ ২০ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ১৬ জন, মদিনায় ৩জন ও জেদ্দায় ১জন হজযাত্রী ইন্তেকাল করেন।
গত ১৪ জুলাই ঢাকা জেলার ফারজিন সূলতানা (৪০) পবিত্র মদিনা আল-মুনাওয়ারায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat