ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৭-১৪
  • ৫৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রাম জেলায় বন্যার্ত কৃষকদের পুণর্বাসনের লক্ষ্যে বন্যা সহিষ্ণু বিনা ধান-১১ উৎপাদন প্রযুক্তি কলাকৌশল-নিয়ে কৃষক প্রশিক্ষণ ও বীজ সহায়তা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একেএম জাকির হোসেন।
বিনার রংপুর উপকেন্দ্র আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু ধান গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
আলোচনায় অংশ নেন- রংপুর বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী, কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক শামসুদ্দিন মিয়া, সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন।
প্রশিক্ষণে অংশগ্রহনকারী বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে বিনা-১১ জাতের ধান বীজ সহায়তা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat