ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৭-১১
  • ৬৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতা ও একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ, ইতিহাস ও শিল্পকলা বিশারদ এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক প্রফেসর ড. এনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি।
আজ এক শোক বার্তায় তিনি বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে জনমত গঠনে এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতিষ্ঠা ও উন্নয়নসহ বিভিন্ন জাতীয় কর্মকান্ডে তিনি নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন। বাংলার শিল্পরীতি এবং প্রাচীনকাল থেকে বাংলায় বিভিন্ন মাধ্যমে শিল্পের চর্চা বিষয়ে তার গবেষণা ও অনন্য সব প্রকাশনা আমাদের ঋদ্ধ করেছে। লোকজ সংস্কৃতির নানা উপাদানকে ব্যবহার করে তিনি গীতি ও নৃত্যনাট্য রচনা করেছেন।
শিক্ষামন্ত্রী বলেন, পটচিত্রের ব্যবহার করে পটগানের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের বিশাল জীবনকে তুলে ধরেছেন অনন্য বৈশিষ্টে। তার গ্রন্থণা, বর্ণনায় বিটিভিতে দীর্ঘদিন ধরে প্রচারিত “দেখা হয় নাই চক্ষু মেলিয়া” অনুষ্ঠানের মাধ্যমে তিনি সারা বাংলাদেশের আনাচে কানাচে সর্বত্র ছড়িয়ে থাকা সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সাথে জাতিকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। দেশে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে তিনি তার গভীর জ্ঞান, মেধা, সৃজনশীলতা ও গবেষণার জন্য গুণীজন হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যু জাতির এক অপূরণীয় ক্ষতি। জাতি হারিয়েছে এক অনন্য মেধাবীকে।
শোক বিবৃতিতে মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat