ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৭-০৯
  • ৪১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্যমুক্ত জনবান্ধব সরকার গড়ে তুলেছেন। খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষাসহ দেশের সকল মানুষের সকল মৌলিক চাহিদা পূরণে বর্তমান সরকার বদ্ধপরিকর।
প্রতিমন্ত্রী আজ শনিবার বেলা ১১টায় সিংড়া পৌর কমিউনিটি সেন্টারে ৩ হাজার পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ঈদ শুধু ধণী শ্রেণীর জন্য নয়, ঈদ সকলের জন্য। ঈদের খুশি ভাগাভাগি করার জন্য জননেত্রী শেখ হাসিনা সিংড়া উপজেলার ৪৫ হাজার ৯৫০টি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করেছেন।
পলক বলেন, বন্যা, করোনা সংক্রমণ, প্রাকৃতিক দূর্যোগসহ যেকোনো বিপদে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে আমরা জনগণের পাশে আছি। বিগত দুই বছরে পৌরসভার প্রায় ২৫ হাজার পরিবারসহ উপজেলার ৭৬ হাজার পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। করোনাকালীন সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো ৬২ লাখ টাকার ত্রাণ আমরা পৌঁছে দিয়েছি।
সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, হুয়াওয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট মি. জর্জ লিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শেখ মো. ওহিদুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat