ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-০৭-০১
  • ৫৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলায় সনাতন হিন্দু ধর্মের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে শহরের কালেক্টরেট চত্বরে কেন্দ্রীয় শিব মন্দিরে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
কেন্দ্রীয় শিব মন্দির কমিটির সভাপতি তিমির কুমার বর্ম্মনের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, জেলা জজ আদালতের পিপি অক্ষয় কুমার রায়, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী প্রমুখ।
পরে ভক্তরা রথ নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের মিলন পল্লী মন্দিরে যান।
অপর দিকে একই সময়ে শহরের গাছবাড়ি থেকে পৃথক রথযাত্রা বের করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইস্কন)। সেখানে রথযাত্রার উদ্বোধন করেন নীলফামারী পৌর সভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। তাদের রথযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক অতিক্রম করে শহরের কালী মন্দির চত্বরে এসে শেষ হয়। এসব কর্মসূচিতে বিভিন্ন বয়সের পাঁচ সহ¯্রাধিক নারী-পুরুষ অংশ নেন।
কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি অক্ষয় কুমার রায় বলেন, ‘কেন্দ্রীয় শিব মন্দির কমিটির আয়োজনে বের হওয়া রথটি মিলন পল্লী মন্দিরে এবং গাছবাড়ি থেকে বের হওয়া ইস্কনের রথটি কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে থাকবে। আগামী শুক্রবার উল্টো রথ যাত্রার মাধ্যমে রথ দুটি স্ব স্ব স্থানে ফিরে নিয়ে যাবেন ভক্তরা।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat