ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৬-২৫
  • ৫৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আজ আনন্দ আয়োজন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়।শুভ এই মাহেন্দ্রক্ষণ উদযাপনে সকালে জেলা প্রশাসনের আয়োজনে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে শহরের বঙ্গবন্ধু স্কয়ার থেকে ঢাক-ঢোল, ব্যানার, ফেস্টুনসহ একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফারুকী পার্ক চত্বরে গিয়ে শেষ হয়। পরে ফারুকী পার্ক চত্বরে পদ্মা সেতুর উদ্বোধন সরাসরি প্রচার করা হয়।
আনন্দ আয়োজনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয় এবং কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ।
এছাড়াও দিনটি উদযাপনে ঢাকা থেকে আগত ও স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat