ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৬-২৩
  • ৪৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বন্যার পানি নেমে যাওয়ায় ৬ দিন বন্ধ থাকার পর ফের চালু হয়েছে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।
আজ বৃহস্পতিবার ভোর থেকে এই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সচল হয়। এতথ্য নিশ্চিত করেন বিমানবন্দরের ষ্টেশন ম্যানেজার মো. হাফিজ আহমদ। তিনি জানান, বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চলছে। কোনো সমস্যা নেই। বিমানবন্দর সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সিলেট ওসমানী বিমানবন্দর থেকে সিলেট-লন্ডন রুটে দু’টি ফ্লাইট আসা-যাওয়া করেছে। এছাড়া একটি ফ্লাইট ম্যানচেস্টারের উদ্দেশ্য সিলেট ত্যাগ করেছে। এছাড়া সিলেট-ঢাকা রুটে সন্ধ্যা পর্যন্ত একাধিক ফ্লাইটও আসা যাওয়া করেছে। এখন থেকে নিয়মিত সকল ফ্লাইট চলবে বলে বিমানবন্দর সুত্র জানায়।
এর আগে বন্যায় রানওয়েতে পানি ওঠায় গত ১৭ জুন বন্দরের ফ্লাইট কার্যক্রম তিন দিনের জন্য বন্ধের ঘোষণা করে কর্তৃপক্ষ। ৩ দিন পর গত ২০ জুন ওসমানী বিমানবন্দর পরির্দশনে আসেন বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat