ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৬-০৯
  • ৮৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী ১২ জুন থেকে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন। এই ক্যম্পেইনে ৬-১১ মাস বয়সী শিশুকে ১ টি নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১ টি লাল রঙের ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ।
এই ক্যম্পেইন আগামী ১২ জুন থেকে শুরু ১৫ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ সিভিল সার্জন কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টেশন কর্মশালায় ক্যম্পেইন বিষয়ে সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম ব্রিফিং করেন ।
ব্রিফিং এ জানানো হয়, ৩হাজার ৬৫৬টি কেন্দ্রে ৭ হাজার ৯১২জন স্বেচ্ছাসেবক ও সুপারভাইজার এর সহায়তায় এই ক্যাম্পেইন পরিচালিত হবে। এতে ১১ মাসের নিচে ৮৬ হাজার ৭৭০জন এবং ৫ বছরের নিচে ৭ লাখ ৪০হাজার ৩১৭জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।
এ সময় ডেপুটি সিভিল সার্জন ডা. পরীক্ষিত কুমার পাড়, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat