ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৫-৩০
  • ৬৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিভাগীয় নগরী রংপুরে আগামী বুধবার (১ জুন) থেকে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী আবাসন মেলা। মেলায় রংপুরসহ দেশের বিভিন্ন স্বনামধন্য ৩৫ টি আবাসন প্রতিষ্ঠান, আবাসন পণ্য ও ফিন্যান্স প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
আয়োজক প্রতিষ্ঠান প্রোপার্টি প্লাস ইভেন্টসের চীফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মহাব্বত খান আজ সোমবার নগরীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ।
বুধবার নগরীর ধাপ এলাকায় শীতল কমিউনিটি সেন্টারে এ মেলার উদ্বোধন করবেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সর্বসাধারণের জন্য মেলায় প্লট, ফ্ল্যাট, কমার্শিয়াল স্পেস, রিসোর্ট কেনার সুযোগ ও আবাসন সংক্রান্ত বিভিন্ন তথ্য সুবিধা মিলবে। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো ডিজিটাল সার্ভে, সয়েল টেস্ট, আর্কিট্রাকচারাল ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন, ইনটেরিওর ডিজাইন, ইলেকট্রিক্যাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইন, জমির আইন ও নির্মাণ সংক্রান্ত সব তথ্য প্রদানে সহযোগিতা করবে । আরও থাকবে ফায়ার সেফটি, সিকিউরিটি সাপোর্ট ও হোম লোন নিয়ে আবাসন করার সুবর্ণ সুযোগ। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে ১০ থেকে ১৫ ভাগ বিশেষ মূল্য ছাড় থাকবে।
আয়োজক প্রতিষ্ঠানের সিইও মহাব্বত খান আরো বলেন, দেশের ধারাবাহিক উন্নয়নের সাথে সাথে মানুষের জীবনমান উন্নত হচ্ছে। এই উন্নয়নকে ত্বরান্বিত করাই এই মেলা আয়োজনের উদ্দেশ্য। দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের উন্নত আবাসনের চাহিদা বাড়ছে। আবাসন মেলার মাধ্যমে ক্রেতা ও বিক্রেতার মধ্যে একটা সেতুবন্ধন গড়ে উঠবে।
সংবাদ সম্মেলনে লেক পার্ক সিটি লিমিটেডের সত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, রিহ্যাব রংপুর সভাপতি মোয়াজ্জেম হোসেন লাবলু, রংপুর রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান সরকার, লেক পার্ক সিটি লিমিটেডের প্রোজেক্ট ইঞ্জিনিয়ার সৈয়দ ফেরদৌস রহমান, সিসিডি হাউজিংয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শেখ রেজওয়ান, আদ্ব-দীন প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক হোসাইন আলী, ইতুশা বিল্ডার্সের চেয়ারম্যান আব্দুস সাত্তার শাহ, মমতা প্রোপার্টির সত্বাধিকারী অবসরপ্রাপ্ত কর্ণেল নেয়ামুল ইসলাম ফাতেমী, মোহনা হাউজিংয়ের সভাপতি আব্দুর রশিদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat