ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৫-২৯
  • ৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় আজ বরিশাল-ঢাকা মহাসড়কে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নারী ও শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২০ জন।
আজ রোববার সকাল সাড়ে ৫ টায় উজিরপুর উপজেলার সানুহার এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
এ প্রতিবেদন লেখার পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।
উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ জানান, যমুনা লাইনের একটি যাত্রীবাহি বাস ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়া উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে গাড়িটি রোববার সকালে উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় সেটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ ১০ যাত্রী নিহত হন। নিহতদের মরদেহ শের- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তিনি জানান, এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আহতদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে জেলা ফায়ার সার্ভিসের ইউনিট লিডার আব্দুর রাজ্জাক জানান, ফায়ার সার্ভিসের গৌরনদী ও উজিরপুরের দু’টি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। গাছের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি দুমড়েমুচড়ে যায়। গাড়িটি কেটে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. প্রণব রায় জানান, এ দুর্ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৬ জনের চিকিৎসা চলছে। বাকিদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat