ব্রেকিং নিউজ :
রাম রূপে রণবীরের বাজিমাত সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ
  • প্রকাশিত : ২০২২-০৫-০৯
  • ৬৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালী রেলপথে দীর্ঘ নয় ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। আজ সোমবার দুপুর ১ টায় উদ্ধার কাজ শেষে যথারীতি ট্রেন চলাচল শুরু হয়। এর আগে ভোর ৪ টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়।
কুমিল্লার রেলওয়ে পথ কর্মকর্তা মো. লেয়াকত আলী বলেন, সকাল সাড়ে ৯টায় কুমিল্লার লাকসাম ও ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুটি উদ্ধাকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে লাইনচ্যুত বগি উদ্ধার করে। এতে দুপুর ১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার কারণে নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে, কুমিল্লা স্টেশনে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং শশীদল স্টেশনে তূর্ণা নিশীথা এক্সপ্রেস আটকা পড়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat