ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৫-০১
  • ৫৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি যাত্রীবাহী বাসে বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গ্রুপ। এই হামলায় একজন নারী নিহত হন। খবর এএফপি’র।
পবিত্র রমজান মাসের গত দুই সপ্তাহে চালানো পৃথক হামলায় অনেক মানুষ নিহত ও আরো অনেকে আহত হয়েছে। 
কাবুল পুলিশ জানায়, বাসে হামলায় এক নারী নিহত ও অপর তিনজন আহত হয়। মুসল্লিরা নামাজ আদায় করার সময় শুক্রবার একটি মসজিদে বোমা হামলায় ১০ জন নিহত হওয়ার কয়েকদিন পর রাজধানীতে দ্বিতীয় এ হামলা চালানো হলো।
মসজিদে শুক্রবারের হামলার দায় কেউ স্বীকার না করলেও আইএস বাসে হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছে।
আইএস সাম্প্রতিক সপ্তাহগুলোতে, বিশেষ করে সুন্নি সংখ্যাগরিষ্ঠ আফগানিস্তানের সংখ্যালঘু শিয়া ও সুফি সম্প্রদায়ের লোকজনকে লক্ষ্য করে অনেক হামলা চালানোর দাবি করে।
তালেবান কর্মকর্তারা জোরদিয়ে  বলেন, তাদের বাহিনী আইএস’কে পরাজিত করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, এ জিহাদি গ্রুপ নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে কাবুল পুলিশ ঈদুল ফিতরের ছুটি চলাকালে নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat