ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৪-২৬
  • ৬৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে তিনটি  কোম্পানি  লভ্যাংশ জমা দিয়েছে  ১৪ কোটি ৬৩ লাখ টাকা ।
আজ বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাথে দেশী-বিদেশী কোম্পানি তিনটির প্রতিনিধিগণ সাক্ষাত করে নিজ নিজ কোম্পানির লভ্যাংশের চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব  মো. এহছানে এলাহী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক গোকুল কৃষ্ণ ঘোষ, ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেকটর কর্ণেল শাহাদত আলম, নেসলে বাংলাদেশের ফাইনান্স এন্ড কন্ট্রোল ডিরেকটর নমিত মিশ্র এবং রেনেটা লিমিটেড এর ব্যবস্থাপক সুকুমার চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
লভ্যাংশ জমা দেয়া কোম্পানি  তিনটি হলো ওয়ালটন গ্রুপ, নেসলে বাংলাদেশ এবং ঔষধ কোম্পানি  রেনেটা লিমিটেড। ওয়ালটন গ্রুপের  ডেপুটি ম্যানেজিং ডিরেকটর নজরুল ইসলাম সরকার, মোহাম্মদ আলমগীর আলম সরকার, মুহাম্মদ ওমর ফারুক রিপনের  নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল তাদের গত এক বছরের লাভের পাঁচ ভাগের এক দশমাংশ ৯ কোটি ২৯ লাখ ৬৫ হাজার ৩১৪ টাকার চেক হ¯াÍন্তর করেন। তাদের লভ্যাংশের নিদিষ্ট অংশ ১৪ কোটি ৬৩ লাখ ৩৩ হাজার টাকা জমা দিয়েছে। রেনেটা লিমিটেডের পক্ষে জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র দাস তাদের লভাংশ্যের নিদিষ্ট অংশ ৩ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার ৬৬০ টাকার  চেক এবং নেসলে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক দিপাল আবেউইকরেমা এর নেতৃত্বে তাদের কোম্পানির লভ্যাংশ এক কোটি ৯৭ লাখ ৭৮৭ টাকার চেক হস্তান্তর করেন।
 আজ পর্যন্ত এ তহবিলে জমার পরিমাণ ৬’শো ৬৫ কোটি টাকা। দেশী বিদেশী মিলে আড়াই’শো কোম্পানি তাদের লভ্যাংশের নিদিষ্ট অংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে নিয়মিত জমা দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat