ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৪-২৪
  • ৬১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও ভারতের পোশাক রপ্তানিকারকদের মধ্যে অধিকতর যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে দু’দেশের বাণিজ্যের ক্ষেত্রে নতুন সুযোগ উন্মোচন করতে পারে। দ্বি-পাক্ষিক বাণিজ্যের সুফল কাজে লাগানোর জন্য দুই দেশের পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকগণ কিভাবে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে সেই উপায় খুঁজে বের করা এখন গুরুত্বপূর্ণ।
অ্যাপারেল রিসোর্সেসের ব্যবস্থাপনা পরিচালক রেনু মহিদ্রা আজ ঢাকায় বিজিএমইএ কার্যালয় পরিদর্শনে এলে তার সাথে মতবিনিময়কালে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন অ্যাপারেল অনলাইনের সহকারী সম্পাদক নিতিশ ভার্শনি। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় বিশেষ করে বাণিজ্য মেলা প্রদর্শনীর আয়োজন এবং অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে বাংলাদেশের পোশাক শিল্পকে বৈশ্বিকভাবে তুলে ধরতে বিজিএমইএ এবং অ্যাপারেল রিসোর্সেস কিভাবে সম্ভাব্য সহযোগিতা প্রদান করতে পারে; তা নিয়ে আলোচনা হয়।
তারা আগামী জুলাইয়ে ভারতের বেঙ্গালুরুতে শেরাটন হোটেলে অনুষ্ঠিতব্য অ্যাপারেল সোর্সিং উইকে বাংলাদেশি পোশাক প্রস্তুতকারকদের অংশগ্রহণের বিষয় নিয়ে কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat