ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৪-২৩
  • ৪৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাত করবেন। ইউক্রেন যুদ্ধের ব্যাপারে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে সাক্ষাত করতে মস্কো সফরের পর তিনি কিয়েভ যাবেন। শুক্রবার জাতিসংঘ একথা জানায়। খবর এএফপি’র।
জাতিসংঘের দেয়া এক বিবৃতিতে বলা হয়, গুতেরেস দুইদিনের মস্কো সফরের পর বৃহস্পতিবার জেলানস্কি ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করবেন।
পুতিন মঙ্গলবার গুতেরেসের সাথে সাক্ষাত করবেন এমন খবর নিশ্চিত করেছে ক্রেমলিন।
জাতিসংঘ ফের উদ্যোগ গ্রহণের প্রচেষ্টায় গুতেরেস সরাসরি সাক্ষাত করার ব্যাপারে এ দুই প্রেসিডেন্টকে অনুরোধ জানিয়ে এ সপ্তাহে চিঠি পাঠান।
এই যুদ্ধের কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরা আংশিকভাবে বিভক্ত হয়ে পড়েছে। এ পরিষদের সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, চীন ও রাশিয়া।
চীন রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের নিন্দা জানাতে অস্বীকৃতি জানায়। তারা বলছে, এটি মস্কোকে দুর্বল করার পশ্চিমা প্রচেষ্টার অংশ। এক্ষেত্রে রাশিয়া হচ্ছে ভূক্তভুগি দেশ।
মঙ্গলবার পাঠানো চিঠিতে গুতেরেস এ যুদ্ধের অবসানে দ্রুত সংলাপের আহ্বান জানান।
মুখপাত্র স্টিফান দুজারিক এ সপ্তাহে বলেন, ‘সবচেয়ে বড় এই সংকটের সময়ে তিনি ইউক্রেনে শান্তি ফিরিয়ে আনতে জরুরি বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে তিনি আলোচনা করবেন।’
গুতেরেস যুদ্ধ শুরুর পর জেলানস্কির সাথে তেমন যোগাযোগই করেননি। কেবলমাত্র ২৬ মার্চ তিনি একবার ইউক্রেন প্রেসিডেন্টকে  টেলিফোন করেন।
এ আগ্রাসন জাতিসংঘ সনদেও লঙ্ঘন জাতিসংঘ মহাসচিব এমন কথা বলার পর থেকে পুতিন গুতেরেসের ফোন কল ধরেননি বা তার সাথে তিনি কোন যোগাযোগ করেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat