ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২২-০৪-১৬
  • ৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহ জেলায় রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে আজ শনিবার ব্যবসায়ীদের সাথে পুলিশের আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে শহরের ফুড সাফারী রেষ্টুরেন্ট মিলনায়তনে এ সভার আয়োজন করে সদর থানা পুলিশ।
এতে পুলিশ সুপার (এসপি) মুনতাসিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল বাশার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি নাসিম উদ্দিন, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম মন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় ব্যবসায়ীরা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলা ও উপজেলা শহরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি পুলিশি টহল বাড়ানোর দাবী জানান। সেই সাথে ব্যাংক ও ব্যাবসা প্রতিষ্ঠানে আর্থিক লেনদেনের সময় পুলিশের সহযোগিতা কামনা করেন।
ব্যবসায়ীদেরএমন দাবীর প্রেক্ষিতে পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, ঈদের আগে ও পরে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা ও সহযোগীতার আশ^াস দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat