ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৪-১১
  • ৪৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে কৃষি প্রণোদনা ২০২১-২২ খরিফ মৌসুমে কৃষকদের মধ্যে আউস ধানের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
সোমবার মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মধ্যে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান কবির মিয়া। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ জানান, উপজেলার ৭৫০ জন কৃষকের মধ্যে ৫ কেজি করে বীজ ধান ও ৩০ কেজি করে রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat