ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৪-০৯
  • ৬৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সৌদি আরব চলতি বছর ১০ লাখ মুসলিমকে হজ করতে দেবে। এই ১০ লাখ মুসলিম দেশটির ভেতরের ও বাইরের। আগের বছর স্বল্পসংখক মুসলিম হজের অনুমতি পেয়েছিলো। সে তুলনায় এবারের সংখ্যা অনেক বেশি।
দেশটির হজ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, তারা দেশী ও বিদেশী মিলিয়ে ১০ লাখ মুসলিমকে হজ করার অনুমোদন দিয়েছে। 
তবে  এ জন্য মানতে হবে দ’ুটি শর্ত। হজযাত্রীদের বয়স ৬৫ বছরের নিচে হতে হবে এবং পূর্ণ ডোজ টিকা নেয়া থাকা লাগবে। আর সৌদির উদ্দেশে রওনা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে। স্বাস্থ্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে বর্ধিত হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী দেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে।
মন্ত্রণালয় বলেছে, প্রত্যেক হজযাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হজ পালনের সময় তাঁদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষায় নেয়া সব ধরনের পূর্বসতর্কতামূলক পদক্ষেপ মেনে চলতে হবে।
করোনা মহামারির কারণে গত বছর সীমিতসংখ্যক মুসলিম হজ পালন করতে পেরেছেন। সরকারি তথ্য অনুযায়ী, গত বছর ৫৮ হাজার ৭৪৫ জন হজ পালন করেছেন। মহামারির আগের বছরগুলোতে হজ করা লোকের সংখ্যা প্রায় ২৫ লাখ ছিল।
মন্ত্রণালয় বলছে, সৌদি আরব সর্বোচ্চসংখ্যক হজযাত্রীকে হজ পালন এবং মসজিদে নববী পরিদর্শনের সুযোগ দিতে আগ্রহী। তবে একই সঙ্গে তাঁদের স্বাস্থ্য ও নিরাপত্তা সুরক্ষা দেওয়াও সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।
উল্লেখ্য, চলতি বছর জুলাইয়ে হজ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat