ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৪-০২
  • ৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার মাটিতে বিমান হামলার নির্দেশ দিয়েছিলেন কিনা এ বিষয়ে শুক্রবার তিনি কথা বলতে অস্বীকার করেছেন। এ সময় একটি বাস কনভয় অবরুদ্ধ শহর মারিউপোল থেকে হাজার হাজার লোককে পালাতে সহযোগিতার জন্য একটি কঠিন স্থানান্তর কার্যক্রম পরিচালনা করছিল।
ইউক্রেন ও রুশ কর্মকর্তাদের মধ্যে ভিডিওর  মাধ্যমে শান্তি আলোচনা পুনরায় শুরু হয়েছে, তবে ক্রেমলিন সতর্ক করেছে যে বেলগোরোড শহরে একটি জ্বালানি ডিপোতে হেলিকপ্টার হামলা আলোচনায় বাধা হয়ে দাঁড়াবে।
কিয়েভ হামলার পিছনে ছিল কিনা তা নিয়ে আলোচনা হবে না এ কথা উল্লেখ করে মার্কিন ফক্স নিউজকে জেলেনস্কি বলেছেন, “আমি দু:খিত, আমি কমান্ডার ইন চিফ হিসাবে আমার কোন আদেশ নিয়ে আলোচনা করি না।”
ইউক্রেনের সীমানা জুড়ে যুদ্ধের সম্প্রসারণের সম্ভাবনার সাথে বিপর্যস্ত দক্ষিণের শহর মারিউপোলে দেশের সবচেয়ে কঠিন মানবিক বিপর্যয়ের মধ্যে শান্তি আলোচনা চাপা পড়ে আছে।
তবে শুক্রবার দিনের শেষ দিকে যারা মারিউপোল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলন তারা সেখান থেকে কয়েক ডজন বাসে মারিউপোল থেকে ২০০ কিলোমিটার (১২০ মাইল) দূরে জাপোরিঝিয়ায় পৌঁছেছেন। ঘটনাস্থল থেকে এএফপি’র রিপোর্টার এ কথা জানান।
জাপোরিঝিয়ায় বাস্তুচ্যুতদের আশ্রয় কেন্দ্রে স্বজনদের জন্য অপেক্ষায় থাকা ওলগা বলেছেন, “আমি শুধু কাঁদছি । আমি এইমাত্র আমার নাতনিকে দেখেছি।
ওলগা বলেন, “তার মায়ের পরিবার এখনো মারিউপোলে আছে, তাঁরা বেচে আছে কিনা আমরা জানি না।”
জেলেনস্কি ঘোষিত হিসাবে বলা হয়, ৩ হাজার ৭১ জনকে সরিয়ে নেয়া হয়েছে, আনুমানিক ১ লাখ ৬০ হাজার লোক শহরটিতে রয়ে গেছে।
স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, অন্তত ৫ হাজার বাসিন্দা নিহত হয়েছে এবং আনুমানিক ১ লাখ ৬০ হাজার লোক খাদ্য, পানি এবং বিদ্যুতের সংকটে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat