ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৩-১২
  • ৬২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সুদানের প্রত্যন্ত দারফুর অঞ্চলে সর্বশেষ সহিংসতায় অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছে। কর্মকর্তারা শুক্রবার এ খবর জানান।
চলতি সপ্তাহে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে সহিংসতায় বেশকিছু সংখ্যক লোক নিহত হয়। 
শাদ সীমান্তবর্তী পশ্চিম দারফুর রাজ্যের জেবেল মুনে সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে বৃহস্পতিবার সর্বশেষ এই সহিংসতা শুরু হয়। 
ত্রাণ সাহায্য সংস্থা জেনারেল কোঅর্ডিনেশন ফর দ্য রিফিউজিস এন্ড ডিসপ্লেসড ইন দারফুরের মুখপাত্র আদম রিগ্যাল বলেন, এ সহিংসতায় অন্তত ১৯ জন নিহত ও আরো পাঁচজন আহত হয়েছে। 
এর আগে তিনি বেশ কিছু সংখ্যক লোকের আহত ও নিখোঁজ হওয়ার কথা জানিয়েছেন। চারটি গ্রাম পুরোপুরি পুড়ে গেছে বলেও তিনি উল্লেখ করেন। 
একজন পার্বত্য নেতা জানান, মিলিশিয়ারা জেবেল মুনের গ্রামগুলিতে সশস্ত্র হামলা চালায়। 
একই অঞ্চলে শনিবার ও সোমবার সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছে। 
জাতিসংঘ বলেছে, সাম্প্রতিক মাসগুলোতে জেবেল মুন  ও দারফুরের অন্যান্য এলাকায় সহিংসতায় অনেক লোকের প্রাণহানি ঘটে এবং শত শত বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়। 
উল্লেখ্য, দারফুর অঞ্চলে সংঘর্ষ ছাড়াও ধর্ষণ, বাড়িঘর পুড়িয়ে দেয়া এবং জাতিসংঘ ঘাঁটিতে লুটপাট চালানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat