ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০৩-০৪
  • ৩৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, নির্বাচন ও ক্ষমতার প্রশ্নে দ্বন্ধ-বিরোধ যতই থাকুক না কেন, বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু জঙ্গি-সাম্প্রদায়িক গোষ্ঠী দমন-বর্জনে এবং মিমাংসিত বিষয়ে একমত থাকতে হবে।
তিনি বলেন, পকিস্তানপন্থীদের বগলের নীচে রেখে যারা ক্ষমতা ও নির্বাচনকে নিয়ে রাজনীতির মাঠে হৈচৈ করছে, তারা কার্যত রাষ্ট্রের চিরশত্রুদের আড়াল ও হালাল করার চেষ্টা করছে।
আজ নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোটের জাতীয় কমিটির সভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু আরও বলেন, ‘২০০৯ সাল থেকে আমরা বাংলাদেশ রাষ্ট্রের চিরশত্রু জঙ্গি-সাম্প্রদায়িক গোষ্ঠী দমনের যুদ্ধে আছি। এরা এখনো বাংলাদেশ রাষ্ট্রের মিমাংসীত বিষয়ের ওপর আঘাত করছে। তাই এই যুদ্ধের ভেতরেই যথাসময়ে নির্বাচনও করতে হবে এবং জনজীবনের সমস্যাÑদ্রব্যমূল্যের ঊর্ধগতি, বেকারত্ব দূর, তেল-গ্যাসের উচ্চ মূল্য রোধ ও বৈষম্য-বঞ্চনা নিরসন করতে হবে।’
জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় কমিটির এই সভায় বক্তব্য রাখেন যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-সভাপতি আশিফুর রহমান বাবু, আমিনুল আজিম বনি, হারুন-অর-রশিদ প্রমুখ।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat