ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০২-২৭
  • ৪৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) অস্থায়ী ক্যাম্পাসের আজ উদ্বোধন করা হয়েছে। দুপুরে উদ্বোধনী ফলক উন্মোচন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি। 
উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুল বাসেত ফলক উন্মোচন শেষে আবু জাহির এমপিকে অস্থায়ী ক্যাম্পাসটি ঘুরে দেখান।
এ সময় আবু জাহির এমপি, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি এবং হবিগঞ্জবাসীর স্বপ্নের প্রতিষ্ঠানটির অস্থায়ী ক্যাম্পাস যাত্রা শুরু করায় মহান রাব্বুল আল-আমিনের প্রতি শুকরিয়া জানান এবং প্রধানমন্ত্রীর প্রতি জেলাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান। 
উপাচার্য ড. মো. আবদুল বাসেত জানান, সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ভাদৈ এলাকায় অস্থায়ী ক্যাম্পাসটি উদ্বোধন করা হল। শিক্ষার্থী ভর্তি করা হবে ২০২১-২২ শিক্ষাবর্ষে। 
অস্থায়ী ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন অনুষদের অধ্যাপক ড. মো. কামরুল হাসান, উদ্ভিদ রোগবিদ্যা ও বীজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম সোহাগ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। 
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মুফতি আলমগীর হোসাইন সাইফী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat