ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০২-১৮
  • ৭৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ের তুতবাগান এলাকায় আজ শুক্রবার ভোর ৬টায় ড্রাম ট্রাকের চাপায় অটোরিকশার চালকসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ট্রাক ও অটোরিকশার আরো ২ আরোহী।
নিহতরা হলেন, বুড়িচং উপজেলার অটোরিকশা চালক জুলহাস মিয়া (৬০), অটোরিকশার যাত্রী দেবীদ্বারের সাইফুল ইসলাম (৩৩) ও আলমগীর হোসেন (২৭), বুড়িচংয়ের জহিরুল ইসলাম (৩৫) ও জালাল উদ্দিন (৩৭)। এই সময় আহত দু’জন ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলালউদ্দিন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন বলেন, আজ শুক্রবার ভোরে ময়নামতির তুতবাগান এলাকায় মালবোঝাই একটি নম্বরবিহীন ড্রাম ট্রাক পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়। এ ঘটনায় আহত ২ জনকে ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat