ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০২-০২
  • ৫২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে শক্তিশালী অটোমোবাইলের উন্নয়নে খাতভিত্তিক নীতি সহযোগিতা চেয়েছেন এই খাতের  উদ্যোক্তারা।
অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড অসেম্বালার্স সম্পর্কিত এফবিসিসিআই-এর স্ট্যান্ডিং কমিটির বৈঠকে তারা এই সহযোগিতা চেয়েছেন।
বুধবার এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন।
বৈঠকে উদ্যোক্তারা বলেন, বাংলাদেশে অটোমোবাইল শিল্পের বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু পর্যাপ্ত নীতিমালার অভাবে দেশে মোটরসাইকেল, সিএনজি ও গাড়ির নকশা ও যন্ত্রাংশ তৈরি করা যাচ্ছে না। এসব কাজের ৯৯ শতাংশই করছেন বিদেশী ভেন্ডররা। তাই দেশীয় ভেন্ডর উন্নয়নে সরকারের পক্ষ থেকে কার্যক্রম গ্রহণ একান্ত প্রয়োজন।  
মো. জসিম উদ্দিন বলেন, একসময় বাংলাদেশ ছিলো শুধুই আমদানি নির্ভর একটি দেশ। বর্তমানে বাংলাদেশের সক্ষমতা বেড়েছে কয়েক গুণ। প্রয়োজনীয় অনেক পণ্য এখন দেশে তৈরি হচ্ছে, পাশাপাশি রপ্তানিও হচ্ছে। পর্যাপ্ত ব্র্যান্ডিংয়ের অভাবে বিশ্বের অনেক দেশ এখনও বাংলাদেশের সক্ষমতা সম্পর্কে জানে না বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বাংলাদেশে এখন অনেক পণ্যই তৈরি হচ্ছে, যেগুলো আগে ছিলো শুধুই আমদানি নির্ভর। অটোমোবাইল একটি বড় সম্ভাবনাময় খাত।  মোটরসাইকেল সহ এখাতের অনেক পণ্য এখন দেশে তৈরি হচ্ছে, পাশাপাশি বিদেশে রপ্তানী হচ্ছে। দেশের এ সক্ষমতা ব্র্যান্ডিং করা হলে রপ্তানি ও বিনিয়োগ বাড়বে। বিপুল কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
কমিটির ডিরেক্টর ইন-চার্জ, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো. হাবিব উল্লাহ ডন বলেন, নীতিমালা সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের পাশাপাশি পণ্যের গুণগতমান নিশ্চিত কওে দেশে প্রতিযোগিতামূলক বাজার তৈরি করতে হবে। অটোমোবাইল খাতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে ভবিষ্যতে প্রয়োজনীয় সভা সেমিনার আয়োজন করার কথাও জানান তিনি।
অটোমোবাইলসহ খাত ভিত্তিক উন্নয়নে কাজ করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হাফিজুর রহমান খান। এজন্য খাতওয়ারী সুনির্দিষ্ট পরিকল্পনা করে তা এফবিসিসিআই-এর মাধ্যমে সরকারেরর কাছে উপস্থাপন করার অনুরোধ জানান তিনি। 
উত্তরা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান সরকারকে অটোমোবাইল শিল্পের উন্নয়নে এই খাতের উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করে নীতিমালা প্রণয়নের আহবান জানান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat