ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০২-০১
  • ৭৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার লালমোহন উপজেলায় আজ ৩ কোটি টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট হোসনে আরা বেগম মাধ্যামিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলার কলমা ইউনিয়নের ফরাজি বাজার এলাকায় ভবনটি উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নাী চৌধুরী শাওন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ৩ কোটি ২ লাখ টাকা ব্যয়ে ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করে।
এসময় তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: জাহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাকির পঞ্চায়েত, প্রধান শিক্ষক নাসির হাওলাদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের লালমোহন উপজেলা প্রকৌশলী মো: মনির হোসেন জানান, পূর্বে এখানে একটি টিনশেড ভবনে বিদ্যালয়টির কার্যক্রম চলত। সেখানে বর্তমানে ১১২ ফুট দৈর্ঘ্য ও ৩১ ফুট প্রসস্থতায় আধুনিক ভবনটি নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়টিতে ১২টি ক্লাসরুম, ছেলে ও মেয়েদের আলাদা-আলাদা ওয়াস রুম, লাইব্রেরী, সৌর বিদ্যুৎসহ সব ধরনের অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat