ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০১-২৬
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনে হামলা চালালে কেবল রাশিয়ার ওপরই নয়, পুতিনকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হবে। হুঁশিয়ার করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 
তিনি বলেন, হামলার পরিণাম হবে ভয়াবহ। এমনকি এটি বিশ্বকেও বদলে দেবে। 
বাইডেন বলেন, তিনি পুতিনের ওপর সরাসরি নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করবেন।
পুতিনকে টার্গেট করা হবে কিনা ওয়াশিংটনে মঙ্গলবার সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন, হ্যাঁ আমি সেটা দেখবো।
তিনি বলেন, বেলারুশ সীমান্তে এখনও কঠোর অবস্থানে রয়েছে রুশ সেনারা। তারা আগেও ছিলো, এখন সক্ষমতা বাড়াচ্ছে। প্রেসিডেন্ট পুতিনকে আগেও স্পষ্ট করেছি, ইউক্রেনের ওপর আঘাত এলে চরম মূল্য গুণতে হবে। কঠোর অর্থনৈতিক অবরোধের শাস্তি পাবে রাশিয়া। আর ব্যক্তিগত নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন খোদ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন।
রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়ায় হামলা চালালে যে নিষেধাজ্ঞা জারি করা হয়, বর্তমানে তার চেয়েও কঠোর অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। 
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও বলেছেন, অবরোধ আগের চেয়েও কঠোর হবে।
এদিকে বাইডেন সাড়ে ৮ হাজার সেনাকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন।
পেন্টাগন জানায়, এই মুহূর্তে ইউক্রেনে সেনা মোতায়েনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে, প্রস্তুত রাখা হয়েছে। একইসাথে, ইউরোপের পূর্বাঞ্চলে ন্যাটোর নিয়মিত বাহিনীর সংখ্যা এবং শক্তি বাড়ানোর প্রচেষ্টাও নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat