ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-০১-২৫
  • ৬৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হওয়ায় শপথ নেয়ার পর রাঙ্গামাটির ৪টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে শপথ নেয়ার পর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।গ্রেফতারকৃত চেয়ারম্যানরা হলেন- রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কানন চাকমা, নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমা, বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা ও সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপম চাকমা।
এ বিষয়ে রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জণ ঘোষ বলেন, গ্রেফতারকৃতরা নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত আসামী হওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে।
আটককৃত চেয়ারম্যানদের আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat